• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তারেক রহমানকে বাংলাদেশ ন্যাপ’র অভিনন্দন

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২২
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২২

 

বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঐতিহাসিক বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। ’

সোমবার (১৬ ফেব্রæয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘জনগণের বিপুল সমর্থনে অর্জিত এই বিজয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন অধ্যায় সূচনা করেছে। এই ফলাফল শুধু একটি নির্বাচনী বিজয় নয়, বরং দেশের ক্ষমতার ভারসাম্যে এক বড় রাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা। এই বিজয় জনগণের পরিবর্তনের আকাঙ্খার প্রতিফলন।’

তারা বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, অর্থনীতি পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আর্ন্তজাতিক সম্পর্কের ভারসাম্য প্রতিষ্ঠা করা। দেশবাসীর প্রত্যাশা, তিনি তাঁর মেধা, প্রজ্ঞা ও সকল রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন। এবং রাষ্ট্র পরিচালনায় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।’

নেতৃদ্বয় পুরোনো প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা গড়ে তোলার লক্ষ্যে যে জরুরি কাজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, এনসিপি আহ্বায়ক ও চরমোনাই পীরের সাথে সাক্ষাতের মাধ্যমে যে উদ্যোগ গ্রহণ করেছেন সে জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ’

‘বাংলাদেশ ন্যাপ তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম