• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোপালগঞ্জ আ.লীগ কার্যালয়ে ১৯ মাস পর উড়ল জাতীয় পতাকা

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১২
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১২

9655220

গোপালগঞ্জ আ.লীগ কার্যালয়ে ১৯ মাস পর উড়ল জাতীয় পতাকা

গোপালগঞ্জ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
দীর্ঘ প্রায় ১৯ মাস পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা টাঙানোর ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, জেলা শহরের ব্যাংকপাড়া এলাকায় বন্ধ থাকায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তি একটি লাঠিতে করে জাতীয় পতাকা টাঙাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ শ্লোগান দেন। তবে এটি কারা টাঙিয়েছে এবং কখন টাঙানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের পর এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারের ভয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গা ঢাকা দিলে দীর্ঘ ১৯ মাস ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা টাঙানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে জেলা জুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। এটি ‘টক অব দ্যা টাউন’ হিসেবে পরিণত হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) মুহাম্মদ সারোয়ার হোসেন জানান, এ বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি মাত্র শোনা হয়েছে। এটি খতিয়ে দেখা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com