• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আরও ৪৫৯ কর্মচারীকে স্থায়ী করল চসিক

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৪
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৪

9659856 2

আরও ৪৫৯ কর্মচারীকে স্থায়ী করল চসিক

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
চসিক কার্যালয়ে অস্থায়ী কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের পর স্থায়ীকরণের ঘোষণা দিচ্ছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: খবরের কাগজ
চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) অস্থায়ীভাবে কর্মরত বিভিন্ন ক্যাটাগরির ১৯টি পদের মোট ৪৫৯ জন কর্মচারীকে আজ সোমবার স্থায়ী করা হয়েছে। এর মাধ্যমে মেয়র ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৪৫০ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হলো।

সোমবার চট্টগ্রাম শহরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অস্থায়ী কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

মেয়র বলেন, চসিকের উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে দক্ষ ও অভিজ্ঞ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অস্থায়ীভাবে দায়িত্ব পালনকারী কর্মচারীরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন। তাদের ন্যায্য অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, অস্থায়ী কর্মচারীদের পর্যায়ক্রমে স্থায়ী করার প্রক্রিয়া চলমান থাকবে। প্রশাসনিক কাঠামো, আর্থিক সক্ষমতা ও বিধিবিধান পর্যালোচনা করে ধাপে ধাপে যোগ্য কর্মচারীদের স্থায়ীকরণ করা হবে। এতে কর্মপরিবেশ আরও স্থিতিশীল হবে এবং সেবার মান বৃদ্ধি পাবে।

চসিক মেয়র বলেন, “অস্থায়ী যে সমস্ত কর্মচারীদের স্থায়ী করার জন্য জনবল কাঠামোতে পদ আছে এবং মন্ত্রণালয়ের ছাড়পত্র আছে সেসব পদে আমরা পর্যায়ক্রমে স্থায়ী করে দিচ্ছি। এর বাইরে যারা অস্থায়ী আছেন তাদের স্থায়ীকরণের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য পদে কর্মরত অস্থায়ী কর্মচারীদেরও স্থায়ী করে দেওয়া হবে।”

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কর্মচারীদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত হলে তাদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মউদ্দীপনা বৃদ্ধি পায়, যা সরাসরি নগরবাসীর সেবায় ইতিবাচক প্রভাব ফেলে। তিনি সবাইকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, স্থায়ী করা ৪৫৯ জন কর্মচারী বিভিন্ন কারিগরি, প্রশাসনিক ও সহায়ক পদে কর্মরত ছিলেন। এর মধ্যে বিদ্যুৎ, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, অফিস সহায়তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সংশ্লিষ্ট পদ অন্তর্ভুক্ত রয়েছে। মোট ১৯টি পদের বিপরীতে ৪৫৯ জনকে স্থায়ী করা হয়েছে ।

এসময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com