• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন সরকার শপথ ভঙ্গের মাধ্যমে জুলাই সনদকে অবজ্ঞা করেছে

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৪
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৪

96582120 3

নতুন সরকার শপথ ভঙ্গের মাধ্যমে জুলাই সনদকে অবজ্ঞা করেছে

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার মাধ্যমে ‘জুলাই সনদকে অবজ্ঞা করেছে’ বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে তারা এ অভিযোগ করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। সমাবেশে দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুমসহ অন্য নেতারা।

বিএনপির নেতৃত্বাধীন জোট ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সমালোচনা করেন আতাউর রহমান। তিনি বলেন, দুই জোট নির্বাচনের আগেই আসন ভাগাভাগি করেছে। নির্বাচন হয়েছে লোক দেখানো। সবকিছু পরিকল্পিত হয়েছে। টিআইবির রিপোর্টে বলা হয়েছে, নির্বাচন নিয়ে চরম অনিয়ম ও জালিয়াতি হয়েছে।

সমাবেশে নেতারা রমজানে নিত্যপণ্যের দাম জনগণের নাগালে রাখা এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com