• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির গণজোয়ার রুখতে সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে আ’লীগ

প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ১:২৭
আপডেট: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ১:২৭

960008 2

বিএনপির গণজোয়ার রুখতে সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে আ’লীগ

বিএনপির গণজোয়ার রুখতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর মিয়া খান নগরে গণমিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

ডা. শাহাদাত বলেন, সারাদেশে বিএনপির গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই গণজাগরণে আওয়ামী লীগে কাঁপন ধরেছে। বিএনপির সমাবেশে জনগণের বাঁধভাঙা এই জোয়ার রুখতে দলীয় সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে আওয়ামী লীগ।

বিএনপি জনগণের অধিকার নিয়ে রাজপথে কর্মসূচি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে, থানায় থানায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। বিএনপিরে কর্মসূচিকে সমর্থন দিয়েছে জনগণ। জনগণ বিএনপির সঙ্গে রাজপথে নেমে এসেছে। কিন্তু আওয়ামী লীগ জনগণের অধিকারের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিচ্ছে। আজ আমরা যখন আন্দরকিল্লায় সমাবেশ করছি, তখন শুনতে পেয়েছি দক্ষিণ বাকলিয়ায় মিয়া খান নগরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিলে হামলা চালিয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে আবুল হাসেম বক্কর বলেন, মামলা-হামলাকে এখন জনগণ আর ভয় করে না। জনগণ তাদের অধিকার আদায় করে এই সরকারকে বিদায় দেবে।

১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, আব্দুল মান্নান, সদস্য গাজী সিরাজুল্লাহ, ইয়াসিন চৌধুরী আসু, এমআই চৌধুরী মামুন, এ.কে খান, এস.এম সেলিম, ইউনুস চৌধুরী হাকিম, ফরিদুল আলম, মোহাম্মদ ইউনুস, এমদাদুল হক বাদশা, নাজমুল হক নাজু, তানভীর আহমেদ, ইয়াকুব খান বাবু, তাহের জামাল, আসাদুর রহমান টিপু, মোহাম্মদ ইউনুস, মো. জসিম ইয়াকুব খান, এস এম পারভেজ, মো. শফিক, আব্দুল বারেক, দুলাল, জাব্বার, নুর উদ্দিন খান, আনোয়ার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com