• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে ১০ টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ১:৩৭
আপডেট: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ১:৩৭

9600012 5

ঝিনাইদহে ১০ টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ ঘোষণা

ঝিনাইদহে সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশনায় নামসর্বস্ব অবৈধভাবে গড়ে উঠা ডেন্টাল কেয়ারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকার ১০ টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ করে দিয়েছে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য দপ্তরের নির্দেশনায় রোববার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাগলাকানাই এলাকায় মাওয়া ডেন্টাল, এমএম ডেন্টাল ও স¤্রাট ডেন্টাল, অগ্নিবীণা সড়কে আহম্মদীয়া ডেন্টাল, চঞ্চল ডেন্টাল, রণিসহ ৭টি ও আরাপপুর এলাকার আশা, ফজের ডেন্টাল ও স্বর্ণা ডেন্টাল ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়। এ সব ডেন্টাল ক্লিনিকের বৈধ কোন কাগপত্র ছিল না। অভিযানে ডা: মিথিলা ইসলাম ছাড়াও মেডিকেল অফিসার ডা: আসিফ আহমেদ, ডা: ফয়সাল আহমেদ ও সেনেটারী ইন্সটেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com