• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৬
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৬

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসভবনে ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন সাবেক সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। এ সংক্রান্ত কিছু ছবি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, ‘ড. ফাওজুল কবির খানের আয়োজনে একটি মনোরম ইফতার ও নৈশভোজ। ড. খান এবং তাঁর পরিবার আগামীকাল তাদের মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন।’

শফিকুল আলমের শেয়ার করা ছবিতে ওই সময়ের অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দেখা যায়। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিতে তাঁকে কেক কাটতেও দেখা যায়।

পোস্টে বিস্তারিত আর কিছু উল্লেখ না থাকলেও এটি স্পষ্ট যে, মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে যাওয়া উপলক্ষ্যে ড. ফাওজুল কবির খান একটি ‘গেট টুগেদার’ বা বিদায়ী সৌজন্য সভার আয়োজন করেছিলেন। সেখানে সাবেক সহকর্মীরা একত্রিত হয়ে ইফতার ও নৈশভোজে অংশ নেন।

ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com