• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আফগানদের কাছে ৭ উইকেটের হার টাইগারদের

প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ১২:৩৮
আপডেট: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ১২:৩৮

96602358

আফগানদের কাছে ৭ উইকেটের হার টাইগারদের

এবারের এশিয়া কাপ হার দিয়ে শুরু করল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে মোহাম্মদ নবীরা।

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙড় করে আফগানরা। ৩ নম্বরে নামা ইব্রাহিম জাদরান ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ৩১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ ২৭ বলে ২৫ রান করেন। এছাড়া শেখ মেহেদীর ব্যাট থেকে এসেছে ১৪ রান। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে এসেছে ১১।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com