• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ক্যালিফোর্নিয়া বিএনপির ইফতার মাহফিল

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ১২:২৭
আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ১২:২৭

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ক্যালিফোর্নিয়া বিএনপির ইফতার মাহফিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার নেতা-কর্মীরা।

একই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণে বিএনপির নতুন যাত্রা সফল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যেন গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারের পথে আরও এগিয়ে যায়, সেজন্য বিশেষ প্রার্থনা করেছে সংগঠনের নেতা-কর্মীরা।

রবিবার (১ মার্চ) বিকেলে লসঅ্যাঞ্জেলসে একটি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির ক্যালিফোর্নিয়া শাখার নেতা-কর্মীরা।

প্রতিবছরের ন্যায় এবারও আয়োজিত এই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু) ও সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।

অনুষ্ঠানে আলোচকরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ ছাড়াও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার দেশপ্রেম, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রামের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনের নির্যাতনে নিহতদের আত্মার মাগফিরাত এবং পঙ্গুত্ববরণকারী তৃণমূল নেতা-কর্মীদের ও আহতদের সুস্থতা ও ধৈর্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

ইফতার মাহফিলে দেশ ও জাতির সার্বিক অগ্রগতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের প্রত্যাশা পূরণে তার প্রজ্ঞা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, ড. জয়নাল আবেদীন, খন্দকার আলম, শামজুজ্জোহা বাবলু, মাহাবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারি চপল, আফজাল শিকদার, শওকত হোসেন আঞ্জিন, শাহাদাত হোসেন শাহিন, লিটু হোসেন, খন্দকার হাসনাত, শামছুন খান লাকি, ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল ও সারজিল বিন ইউসুফ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com