• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মালদ্বীপে বাংলাদেশী সাংবাদিকদের সম্মানার্থে ইফতার

প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ২:২০
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ২:২০

965923023

মালদ্বীপে বাংলাদেশী সাংবাদিকদের সম্মানার্থে ইফতার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মালদ্বীপে কর্মরত বাংলাদেশী গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানার্থে, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগাভাগিসহ প্রবাসে থাকা বাংলাদেশী কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করতেই এ আয়োজন করেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি),বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান।


ওয়ান নিউজ বিড়ি’র মালদ্বীপ প্রতিনিধি রবিউল আলমের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন কমিউনিকেশন অব বাংলাদেশের (কব) চেয়ারম্যান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সিনিয়র যুগ-সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু।

সন্ধ্যায় রাজধানী মালের স্টার-রেস্ট রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কন্সুলার সহকারী এবাদ উল্লাহ, বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো: ফারুক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ডা: কে এম হুরিয়া পারভীন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম ও স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম।

এছাড়াও অংশ নিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সদস্য ড. মো: আনোয়ারুজ্জামান আজাদ, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সপার লিমিটেডের সিও মাসুদুর রহমান ও সাবেক (এন’বি’এল) কর্মকর্তা মো: কাশেদুল হক, হায়দার আলী সাবু, ড. মো: তজদিকুর রহমান ও ড. ইসরাত জাহান আলোসহ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মালদ্বীপে কর্মরত সাংবাদিকরা দেশ এবং প্রবাসী কমিউনিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও তারা যেন সবাই একত্রিত হয়ে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন।

এই অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশন ও নয়া দিগন্তের মালদ্বীপ প্রতিনিধি মো: ওমর ফারুক খোন্দকার, বাংলা টিভির প্রতিনিধি সোহেল রানা, আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আবদুল মান্নান, আমাদের বসুন্ধরার প্রতিনিধি আবু জাহের, গণকণ্ঠের প্রতিনিধি আনোয়ার হোসেন রাজুসহ ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন নিউজ টুয়েন্টি ফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার।

অনুষ্ঠানে সাংবাদিকরা নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য আরো সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক দিকগুলো তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করেন।

শেষে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার পাশাপাশি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com