• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জয়নুল আবদিন ফারুককে সতর্ক করে বিএনপির চিঠি

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৭:৪৫
আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৭:৪৫

96520.3

জয়নুল আবদিন ফারুককে সতর্ক করে বিএনপির চিঠি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’- এমন বক্তব্যের কারণে চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে সতর্ক করে চিঠি দিয়েছে বিএনপি। বুধবার (১১ মার্চ) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করা হয়েছে।

সূত্র আরও জানায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

সেই বক্তব্যে জয়নুল আবদিন ফারুক একপর্যায়ে বলেন, তারেক রহমান ২০২৬ থেকে ২০৩২ সাল পর্যন্ত নয়, বরং ২০৩২ থেকে ২০৩৭ সাল পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, সূর্য উঠলেই যেমন বোঝা যায় দিনটি কেমন যাবে, তেমনি তারেক রহমানের নেতৃত্বের শুরুতেই অনেক কিছু বোঝা গেছে। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, তার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে ছয়বার সংসদ সদস্য হওয়ার সুযোগ হয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশ পরিচালনা সম্ভব।

তিনি আরও বলেন, শুধু ২০৩১ বা ২০৩৭ নয়, ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।

জয়নুল আবদিন ফারুকের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হলে এর মধ্যেই বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে সতর্ক করে চিঠি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জয়নুল আবদিন ফারুক বলেন, গত সোমবারের একটি অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের খণ্ডিত অংশ কয়েকটি গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সেই খণ্ডিত বক্তব্য ভাইরাল করার চেষ্টা করেছেন। এ ধরনের বিকৃত উপস্থাপনার কারণে তিনি মর্মাহত বলেও জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com