• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বঙ্গবন্ধুকে হারিয়ে ২১ বছর নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগ’

প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ৮:৩৬
আপডেট: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ৮:৩৬

960000235689

বঙ্গবন্ধুকে হারিয়ে ২১ বছর নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগ’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা,খুন ও গুমের রাজনীতি শুরু হয়েছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা পর বিচার বন্ধে ইনডেমিনিটি বিল পাশ করা, জেলের অভন্তরে জাতীয় চারনেতা হত্যাসহ ৭৫ পরবর্তী দীর্ঘ ২১ বছর এই হত্যা,খুন, বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও গুমের শিকার সহ সব ধরনের নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী।

তিনি বলেন আজ যারা গুম খুন নিয়ে কথা বলছেন ২০০১ সালে নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাকিস্তানি হায়ানাদের স্টাইলে সংখ্যালঘুসহ ৩০ হাজার মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিল তখন তারা কেথায় ছিলেন? গুম খুনের ১০টি পোস্টার নিয়ে আজ যারা কথা বলছেন বিএনপি জামায়াতের আমলে এমন হাজারো নির্যাতনের পোস্টার এখন সামনে আনা উচিত।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন এসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো আয়োজিত আলোচনা সভায় আমির হোসেন আমু এ সব কথা বলেন।

আলোচনা সভায় তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন,‘১৫ আগস্ট এবং ২১ আগস্টের হত্যাকাণ্ড কেবল হত্যাকাণ্ডই নয়, এটা মানবাধিকার লঙ্ঘন। রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য পৃথিবীর কোথাও গত কয়েক দশকে এ ধরনের ঘটনা ঘটেনি।

সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শরফুদ্দিন আহমেদ, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনসহ এটকোর পরিচালকবৃন্দ বাঙালি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রেক্ষিতে আলোচনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com