• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১০:২২
আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১০:২২

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পরবর্তী সংসদের হাত-পা বেঁধে দিতে পারে না এই সংসদ। বর্তমান সংসদ আগামী সংসদের উপর কোনো স্থায়ী বিধিনিষেধ আরোপ করতে পারবে না। অর্থাৎ, ভবিষ্যতের নির্বাচিত সংসদ তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন থাকবে এবং বর্তমান সংসদের কোনো আইন বা সিদ্ধান্ত তার কার্যক্ষমতা সীমিত করতে পারবে না বলে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

রবিবার (৫ এপ্রিল) সংসদে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ অধিবেশনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান কখনও ‘সংস্কার’ হয় না, বরং এটি ‘সংশোধন’ বা সংশোধনের মাধ্যমে প্রয়োগযোগ্য হয়। তিনি বলেন, ‘গতকালের আলোচনায় আমি সংবিধান সংশোধনের জন্য সকল দলের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছি। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় প্রতিটি দলের অংশগ্রহণ নিশ্চিত হবে।’

সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান এবং ২৪-এর জুলাই জাতীয় সনদ ও ঘোষণাপত্রের নির্যাস সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য আমরা বদ্ধপরিকর। এটি সংবিধানের চতুর্থ তফসিলে প্রতিফলিত হবে। তবে তিনি স্পষ্ট করেন, ৭১-এর স্বাধীনতার সাথে অন্য কোনো ঘটনার তুলনা করা যায় না।

আলোচনায় পঞ্চদশ সংশোধনী ও ইতিহাসের সঠিকতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক ‘আইনি প্রতারণা’ বা লেজিসলেটিভ ফ্রড সংঘটিত হয়েছে। হাইকোর্ট ইতোমধ্যেই এর কিছু অংশকে অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশগুলোও এই সার্বভৌম সংসদই সংশোধন বা বাতিল করবে। বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে যে ভুল ইতিহাস এবং তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছিল, তা সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রকৃত ইতিহাস অনুযায়ী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন এবং ২৭শে মার্চ কালুরঘাট থেকে প্রোভিশনাল হেড অফ স্টেট হিসেবে নিজেকে ঘোষণা করেন। এটি সংবিধানে সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানের মূলনীতির অংশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতিটি পুনর্বহাল করা হবে। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ছিলেন, যা পরবর্তী ফ্যাসিস্ট সরকার বাতিল করেছিল। তিনি বলেন, যদিও জুলাই সনদে এটি থাকার কথা ছিল, কিছু দলের আপত্তির কারণে অন্তর্ভুক্ত করা যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগ হয় এই সংসদের মাধ্যমে। তিনি জানান, ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ প্রবর্তনের পরিকল্পনা রয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে।

সালাউদ্দিন আহমেদ বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের উদ্দেশে বলেন, “আসুন আমরা মিলে বিশেষ সংসদীয় কমিটিতে বসে আলোচনা করি। সংবিধান কীভাবে সংশোধিত হবে, তা এই সংসদেই নির্ধারণ করা হবে। বাইরে থেকে কোনো প্রক্রিয়াগত প্রেসক্রিপশন আমদানি করা হবে না।

তিনি আবারও পুনর্ব্যক্ত করেন, বর্তমান সংসদকে প্রভাবিত করে পরবর্তী সংসদের স্বাধীনতা সীমিত করার কোনো চেষ্টা থাকবে না। সংবিধান সংশোধনের কাজ হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com