• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনে অংশ গ্রহ‌ণের কথা বললে সে জাতীয় বেইমান হবে : দুদু

প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ৭:১২
আপডেট: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ৭:১২

9600025641

নির্বাচনে অংশ গ্রহ‌ণের কথা বললে সে জাতীয় বেইমান হবে : দুদু

এই অ‌বৈধ সরকারের পতন হওয়ার আগে কেউ যদি নির্বাচনের অংশ গ্রহ‌ণের কথা বলে তাহলে সে জাতীয় বেইমান হবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ।

‌তিনি বলেন, বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দল নাই এই দেশকে সংকট থেকে মুক্ত করতে পারে। তাই যত বিতর্ক থাকুক না কেন এক জায়গায় দাঁড়াতে হবে। শক্ত করে দাঁড়াতে হবে। এই সরকারকে পদত্যাগের বাধ্য করতে হবে। পদত্যাগের বাধ্য করা ছাড়া অন্য কোন পথ নেই। নির্বাচন তো পরের কথা। কেউ যদি নির্বাচনের কথা চিন্তা করেন যে নির্বাচন ক‌রে এ সরকার পতন কর‌বো তাহ‌লে তারেক রহমান বলেছেন সে জাতীয় বেইমান হবে। ১৯৮৬ সালে যেমন শেখ হাসিনা হয়েছিল।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর গুলিস্তানের নাট্যমঞ্চে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বিএনপিকে দেখে আওয়ামী লীগ কেন ভয় পায়? বিএনপিকে কেন আওয়ামী লীগ সহ্য করতে পারে না? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আজকের নিশি রাতে সরকার প্রধান কেন বিদ্বেষগুলো অশ্লীল বক্তব্য দেয়? নিশি রাতের প্রধানমন্ত্রী, মন্ত্রীরা ভয় পেতে পারে। শ্রীলংকার অবস্থা দেখেছে, পাকিস্তানের ক্ষমতা বদল দেখেছে। তাই ভয় থেকে যদি বের হয়ে আসতে চান। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কথা পদত্যাগ করুন।

নির্দলীয় নিরপেক্ষ সরকার দেন। তাহলে দেখতে পাবো কয়জন প্রার্থী দিতে পারেন। নির্বাচন তো দূরের কথা যোগ ক‌রেন তি‌নি।

তিনি বলেন, ১৯৭৮ সালে আজকের এই দিনে রমনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও এমন রাজনীতিবিদ যারা বাংলাদেশে থাকি দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন। ৭২,৭৫ এর একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে রক্ষা করতে চেয়েছিলেন। লুটপাটের হাত থেকে দেশকে রক্ষা করতে চেয়েছিলেন। এবং বিএনপিকে প্রতিষ্ঠা করেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ৭২ থেকে ৭৫ এর মধ্যে দেশে আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করেছিল। সে সময়ে জাসদ বাসদসহ আরো অন্যান্য সংগঠন শেখ মুজিবুরের সাথে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন। সে সময়ে ৪৪ হাজার লোককে হত্যা করা হয়েছিল। সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই অন্ধকার থেকে দেশকে বের করে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশে এমন কোন উন্নয়ন নাই যেটা তিনি শুরু করেন নাই। সেটাকে সমৃদ্ধ করেছিলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই নেত্রীকে তথাকথিত মামলায় নিশি রাতের সরকার আটক করে রেখেছে।

সভায় আরও বক্তব‌্য রা‌খেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন, আ‌মির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com