জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টা ৫৬মিনিটে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দলীয় জোট।
সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।’












