• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সেই চিকিৎসক কামরুল ইসলামের পাশে দাঁড়ালো যুবদল

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৬:২৬
আপডেট: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৬:২৬

9652398

সেই চিকিৎসক কামরুল ইসলামের পাশে দাঁড়ালো যুবদল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে যুবদল নেতা পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনার সংবাদ প্রকাশের পর তার হাসপাতালে গিয়ে দেখা করেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা।

শনিবার (১১ এপ্রিল) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

পোস্টে জানানো হয়েছে, শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে তারা রাজধানীর শ্যামলীতে ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে গিয়ে কামরুল ইসলামের সঙ্গে দেখা করেন তারা।

সেখানে আরও জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় নেতারা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিন মঈনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানিয়েছেন তারা। এসময় ডা. কামরুল ইসলাম যুবদলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com