• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

চাঁদাবাজি ও অযথা হয়রানি বন্ধে তৃতীয় লিঙ্গদের সাথে মতবিনিময়

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ১০:৩২
আপডেট: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ১০:৩২

93652410
 

মোরশেদ মানিক, দিনাজপুর প্রতিনিধি :

চাঁদাবাজি ও অযথা মানুষকে হয়রানি করা থেকে বিরত রাখতে তৃতীয় লিঙ্গের সাথে
জনসচেতনতা মুলক মতবিনিময় করেছেন দিনাজপুরের বিরামপুর থানা অফিসার ইনচার্জ
সুমন কুমার মহন্ত। এসময় তৃতীয় লিঙ্গদের কর্মসংস্থান ও পুনর্বাসনের
ব্যবস্থা নিয়েও আলোচনা করেন তিনি।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বিরামপুর থানার ওসির কার্যালয়ে তৃতীয় লিঙ্গদের
সাথে জনসচেতনতা মুলক মতবিনিময় করেন অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার
মহন্ত।

আলোচনা ও মতবিনিময়কালে তৃতীয় লিঙ্গদের উদ্দেশ্যে ওসি সুমন কুমার মহন্ত
বলেন, মানুষ, মানুষের জন্য, অযথা কাউকে বিরক্ত করা যাবে না। কারও বাড়িতে
শিশু জন্মগ্রহন করলে তাদের বা শিশুকে নিয়ে তামাশা এবং মোটা অংকের চাঁদা
দাবি করা যাবে না। এছাড়াও বাজার-ঘাট, দোকানপাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন
বা ট্রেনেও কোন বিশৃঙ্খলা বা চাঁদাবাজি করা যাবে না। সুন্দর স্বাভাবিক
জীবনে ফিরে আসতে হবে।
এছাড়াও তৃতীয় লিঙ্গদের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে তাদের
কর্মসংস্থান ও সরকারি ভাতার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ জানান, উপজেলার বিভিন্ন স্থানে তৃতীয়
লিঙ্গদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তাদের উপদ্রবে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে ।
প্রায়শ: তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ আসছে। এরই প্রেক্ষিতে
এসব তৃতীয় লিঙ্গদের সাথে জনসচেতনতা মুলক আলোচনা করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম