• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুসিক নির্বাচনে মেয়র প্রার্থী তারিকুল, ঘোষণা দিলেন হাসনাত

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:৫৫
আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:৫৫

9600020

কুসিক নির্বাচনে মেয়র প্রার্থী তারিকুল, ঘোষণা দিলেন হাসনাত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের নাম ঘোষণা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে নগরীর ধর্মসাগরপাড়ের নজরুল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হাসনাত বলেন- এনসিপি, জাতীয় যুবশক্তি, নারীশক্তিসহ দলের সব সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে তারিকুল ইসলামকে সমর্থন দিয়েছে।

এ সময় তিনি অতীতের মতোই দলের প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান।

এদিকে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, কুমিল্লা দেশের জন্য নেতৃত্ব তৈরি করলেও নিজ শহর এখনও নানা সমস্যা ও অব্যবস্থাপনায় জর্জরিত। নগরীর ইতিহাস-ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং নাগরিক সমস্যাগুলোরও কার্যকর সমাধান হয়নি।

তিনি বলেন, আমরা নেতৃত্বে আসতে পারলে কুমিল্লার নাগরিক সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব এবং একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তুলব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান, কুমিল্লা নগরীর সমন্বয়কারী সিরাজুল হক, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সাবেক আহ্বায়ক আবু রায়হানসহ দলীয় নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com