• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনসিপির আয়োজনে রাজধানীতে বসছে বৈশাখী মেলা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৭:২৭
আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৭:২৭

96666230 1

এনসিপির আয়োজনে রাজধানীতে বসছে বৈশাখী মেলা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলা নতুন বছরকে বরণ করতে বর্ণিল আয়োজনের প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সংস্কৃতি সেলের উদ্যোগে “নাগরিক বর্ষবরণ ১৪৩৩” আয়োজন করা হয়েছে, যেখানে থাকবে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি, বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যের নানা ছোঁয়া।

এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক লুৎফর রহমান জানান, পহেলা বৈশাখের দিন মঙ্গলবার দুপুরের পর থেকেই মূল আয়োজন শুরু হবে। বেলা ৩টায় বর্ণিল শোভাযাত্রায় অংশ নেবেন দলের নেতাকর্মীরা।

রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে শোভাযাত্রাটি আবার বাংলামোটরে ফিরে এসে শেষ হবে। একই সময়ে বাংলামোটরের নেভি গলিতে বসবে বৈশাখী মেলা। এ আয়োজনে থাকবে গান, নৃত্য, বায়োস্কোপসহ বাঙালিয়ানার নানা অনুষঙ্গ। পাশাপাশি মুড়ি, মুড়কি ও জিলাপির আয়োজনও থাকবে।

এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক ঢাকাবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, নতুন বছরের নতুন দিনে সবাইকে এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে ঐতিহ্য ও উৎসবের আনন্দ ভাগাভাগি করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

নেভি গলির আয়োজনস্থলে সোমবার রাত ৮টার পর থেকেই শুরু হয়েছে আল্পনা আঁকার কাজ। মঙ্গলবারের মেলায় বাহারি খাবার ও মাটির তৈজসপত্রের দোকান বসবে বলেও জানা গেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৬টার আগেই মেলার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক লুৎফর রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com