• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের ঘোষণা প্রবাসীকল্যাণ মন্ত্রীর

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১২:৫৭
আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১২:৫৭

9604 4

আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের ঘোষণা প্রবাসীকল্যাণ মন্ত্রীর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সিলেটে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিনভর আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় সিলেটবাসী।

সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য বেশাখী শোভাযাত্রা বের করা হয়, যা সারদা হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বর্ষবরণ উপলক্ষে নগরীর ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে শ্রুতি ও আনন্দলোক আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় দ্রুত একটি আধুনিক ‘সাংস্কৃতিক কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া এবং সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

এছাড়া প্রখ্যাত সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, নাট্য সংগঠক শামসুল বাসির শেরো, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিংহ এবং শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্তসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এছাড়াও ‘চারণ’, ‘আর্টস কলেজ’ এবং সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে আবৃত্তি, নৃত্য ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমসি কলেজেও দিনভর চলে বৈশাখী মেলা, পুতুল নাচ ও বাউল গান। এমসি কলেজ কবিতা পরিষদের তিন দিনব্যাপী বইমেলা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com