• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংরক্ষিত নারী আসনে ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করলো জামায়াত জোট

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১১:৪০
আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১১:৪০

96000025

সংরক্ষিত নারী আসনে ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করলো জামায়াত জোট

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বরাদ্দ পাওয়া ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব মঈন উদ্দীন খান।

গত বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে ‘মাসুরা’ নামে জোটটির নেতারা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তিনি জানান, বুধবার জামায়াত জোটের পক্ষ থেকে দলটির কয়েকজন নেতা ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা ‘মাসুরা’ নামে এই মনোনয়নপত্রগুলো গ্রহণ করেছেন।

এদিকে জামায়াত জোট তাদের জন্য নির্ধারিত ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও, প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত আসনের বিপরীতে বিপুল সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাড়ে তিনশরও বেশি নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, গত ১৪ এপ্রিল থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনেই বিএনপির ৯৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। সব মিলিয়ে তফসিল ঘোষণার পর গত এক সপ্তাহে বিএনপির মোট ৩৬২ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিন দিনে মনোনয়নপত্র সংগ্রহকারী উল্লেখযোগ্য কয়েকজনের মধ্যে রয়েছেন, বেগম সেলিমা রহমান, বেবী নাজনীন, সিমীন এম আখতার, রুখসানা পারভীন, ড. লুসি খান, নাদিয়া পাঠান পাপন এবং অ্যাডভোকেট ফাতেমা আক্তার (কনা) প্রমুখ।

গত ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ এপ্রিল, বাছাই কার্যক্রম ২২ ও ২৩ এপ্রিল, আপিল দায়ের ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ ১২ মে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com