• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:১৩
আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:১৩

968888520

যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুক্তরাজ্য শাখার ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনক্রমে ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার এই তথ্য জানানো হয়।

আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্যসচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, মুজিবুর রহমান মুজিব, আলহাজ তৈমুছ আলী, শাহ আখতার হোসেন টুটুল, আক্তার হোসেন, অধ্যাপক ফরিদ উদ্দিন, গোলাম রব্বানী আহমেদ সোহেল, শরীফুজ্জামান চৌধুরী তপন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, মো. তাজুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামিম, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, মো. ফয়জুল হক, শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, গুলজার আহমেদ খান, মিজবাহুজ্জামান সোহেল, হাসনাত কবির খান রিপন, ড. মুজিবুর রহমান, আসাদুজ্জামান আহমেদ, সালেহ আহমদ জিলান, শামসুর রহমান মাহতাব, সালেহ গজনবী, ফখরুল ইসলাম বাদল, ফেরদৌস আলম, শেখ আলী আহমেদ, বাবুল আহমেদ চৌধুরী, সেলিম আহমদ, শামীম আহমেদ, সোহেল আহমেদ সাদিক, ডালিয়া লাকুরিয়া, খিজির আহমদ, হাবিবুর রহমান হাবিব, ব্যারিস্টার আলিমুল হক লিটন, তোফাজ্জল আলম।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্যসচিব করে যুক্তরাজ্য বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

তখন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিগগির’ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com