• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬ ১২:২০
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬ ১২:২০

কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রামের পটিয়ায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ (শুক্রবার) দুপুরে উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিছিলটি করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা, পৌরসভা ও পটিয়া কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। হঠাৎ করেই তারা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন। তখন মিছিলকে ঘিরে ওই এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com