• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেরিতে জমা দেওয়ার পরও কীভাবে বৈধ হলো নুসরাতের মনোনয়নপত্র

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬ ৪:৫০
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬ ৪:৫০

96665220

দেরিতে জমা দেওয়ার পরও কীভাবে বৈধ হলো নুসরাতের মনোনয়নপত্র

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ মে) বেলা ১১টার দিকে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

মঈন উদ্দীন খান বলেন, আজ বেলা ১১টার দিকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। নুসরাতের মনোনয়নপত্রটি আগামীকাল নির্বাচন কমিশনে তোলা হবে। কমিশন আইনগত বিষয়গুলো দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। ২৭ এপ্রিল নুসরাত তাবাসসুম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন।

২৭ এপ্রিল তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেয় হাইকোর্ট। তার দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আজ এই আদেশের পরিপ্রেক্ষিতেই মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com