• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুধু মুখস্ত লেখাপড়া নয়, জ্ঞান অর্জনে প্রয়োজন শারিরিক ও মানসিক শক্তি: পরিবেশমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬ ১১:১৭
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬ ১১:১৭

96333260

শুধু মুখস্ত লেখাপড়া নয়, জ্ঞান অর্জনে প্রয়োজন শারিরিক ও মানসিক শক্তি: পরিবেশমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ফেনী জেলা পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি: খবরের কাগজ

শিক্ষার লক্ষ্য যদি হয় ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। তাহলে উদ্দেশ্য হবে মানসিক সামাজিক ও আত্মিক বিকাশ সাধন। সুষম উন্নয়ন হলো শারীরিক খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যকলাপ যোগাযোগ ও মিথস্ক্রিয়া বুঝার শক্তি, মননের উৎকর্ষ। এইটুকু বলতে চাই আমাদের স্কুলে গিয়ে মুখস্ত করে যদি লেখাপড়া করে এটা কোন জ্ঞান না, জ্ঞান অর্জনে আপনার শারীরিক মানসিক শক্তি অত্যন্ত জরুরী। ফেনী জেলা পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

শনিবার (২ মে) বিকেলে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে শহরের মরহুম খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফাহমিদা হক।

মন্ত্রী আরও বলেন, নতুন কুড়ি এই ইনেশিয়েটিভটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনেকে শরীরচর্চা স্বাভাবিক কার্যকলাপ ও খেলাধুলাকে শরীরের জন্য ভালো মনে করেন। বাংলাদেশের এমনও আছে যারা গান-বাজনা নাটককে লেখাপড়ার উপায় মনে করেন না। আসলে এটা হল একটা ভ্রান্ত ধারণা।

‘ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগানে সারাদেশের ন্যায় ফেনীতেও নতুন কুড়ি স্পোর্টস শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আবদুল খালেক, ফেনী পৌরসভার প্রশাসক রোমেন শর্মা, ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করেন। পরে খেলোয়াড় কোর্স সহ সংশ্লিষ্টদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com