• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুমিল্লা সদর বিএনপির সভাপতিকে আটকের পর থানা ঘেরাও

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬ ৮:৩৩
আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬ ৮:৩৩

9666633329

কুমিল্লা সদর বিএনপির সভাপতিকে আটকের পর থানা ঘেরাও

কুমিল্লা প্রতিনিধি
ছবি প্রতিনিধি
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। প্রতিবাদে নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন।

রবিবার (৩ মে) দুপুর ১২টায় রেজাউল কাইয়ুমকে কুমিল্লা শহরের শাসনগাছার বাসা থেকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে আসে ডিবি ও কোতয়ালী থানা পুলিশ। বিকাল ৩ পর্যন্ত তাকে কোতয়ালী থানায় রাখা হলেও তাকে কোন অভিযোগে আটক কিংবা গ্রেপ্তার দেখানো হয়েছে কি না- তা জানায়নি পুলিশ ৷

এদিকে রেজাউল কাইয়ুমকে থানায় নিয়ে আসার প্রতিবাদে তার নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে রেখেছেন। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ সিনিয়র অফিসারদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে, সেটি তারা ভালো বলতে পারবেন। এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকও কোতোয়ালি থানার ভেতরে অবস্থান করছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের করার জন্য আটক করেছি। এ বিষয়ের বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com