• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় নির্বাচন : তথ্য উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:৫২
আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:৫২

960001

চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় নির্বাচন : তথ্য উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
খুব দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। স্থানীয় সরকারমন্ত্রীর বরাতে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে এ নির্বাচন শুরু হতে পারে, যা শেষ করতে ১০ মাস থেকে এক বছর লাগবে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এ ব্যাপারে কাজ হবে। স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে এক বছর লাগতে পারে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ অনেক, সেগুলোতে নির্বাচন ধাপে ধাপে হয়। তাই অনেক সময় লেগে যাবে।

উপদেষ্টা আরও বলেন, এ সরকার স্থানীয় নির্বাচন দেবে কি না— এটা একটা কমন প্রশ্ন। কাজ চলছে।

নির্বাচনের সময় নিয়ে তিনি জানান, কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, তারা কোনো কোনো ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি— এ কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট।

হামের টিকা নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রায় এক কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা ৮৯ শতাংশ। কয়েকদিনের মধ্যে শতভাগ শিশু হামের টিকা পাবে। একজন শিশুর মৃত্যুও কাম্য নয়, তবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশু মারা গেছে। এজন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। হামের টিকা নিয়ে ভবিষ্যতে কোনো সংকট হবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com