• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি না হবার আশ্বাস : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬ ২:২৩
আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ২:২৩

9600002 2

হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি না হবার আশ্বাস : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এবার গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (৬ মে) সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, কোরবানির পশুর আনা নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। এদিকে, কোরবানির হাটকে কেন্দ্র করে সড়কে যাতে যানজট না হয় সে লক্ষ্যে পরিকল্পনা নেয়া হয়েছে। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, হাটের সীমানার বাইরে গিয়েও কেউ পশু রাখতে পারবেন না। হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব থাকবে। এছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com