• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬ ১:৫৯
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬ ১:৫৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্বাচনী জোটে আছি। স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে। আবার নির্বাচনের পরিবেশ ঘনিয়ে আসলে বলা যাবে, এককভাবে নির্বাচন হবে কি না। তবে প্রত্যেক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। কিন্তু সংবিধান সংস্কারের জন্য গণভোট নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য তারা দিচ্ছে না। আমরা বিরোধী দলের জায়গা থেকে সংসদে আমাদের দাবিগুলো জানিয়েছি। আমরা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। পুরোনো বিরোধী দলের মতো সংসদকে অকার্যকর করে দেইনি।

তিনি আরও বলেন, বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। সেখানে বিরোধী দলের জায়গাটা সংকুচিত। আমরা বলেছি, আন্তর্জাতিক যুদ্ধ, দেশের জ্বালানি সংকট ও হাম প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথে আন্দোলন হোক, সেটা চাই না। তবে সংসদে এটার সমাধান না হলে রাজপথে আন্দোলন গড়াবে। তবে এটা বিএনপির ওপর নির্ভর করছে। আর বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এটা তারাই ভালো বলতে পারবে।

সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতাকর্মীরা। পরে তারা চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিক সমিতির কার্যালয়ে তারা ছোট পরিসরে প্রেস ব্রিফিং করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম