• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী

প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬ ৪:০৯
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬ ৪:০৯

9602 4

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি নবাগত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।

দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া জানান, উত্তরার প্রায় ১০০ জন পোশাকশ্রমিকও অচিরেই এনসিপিতে যোগ দেবেন। তারা এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম আদীব বলেন, আমরা আজকে ৩৫ জনের মতো নাম ঘোষণা করব। ৩৫ জনের নেতৃত্বে মূলত প্রায় ৩০০ নেতাকর্মী যোগদান করেছেন। যারা নেতৃত্বের প্রধান তাদের নাম আজ ঘোষণা করব। জাতীয় নাগরিক পার্টির ধারাবাহিক যোগদান কর্মসূচির আজ এনসিপি ঢাকা মহানগর উত্তরের এই যোগদান কর্মসূচি চলছে।

দলটিতে যোগ দেওয়া নবাগত ৩৫ জন হলেন— জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ডা. আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি নাকিবুর রহমান, ডক্টর আব্দুল্লাহ আর রহমান, জাহিদ রেজানুর, ডা. আরিফা বিনতে মাসুদ, ফরিদ মিয়া, দিলশাদ উর্মি, শিবলী নোমান, নাজমুন নাহার লাইজু, মু. ওয়াহিদ পারভেজ টিপু, জুয়েল উদ্দিন খান, সাইয়েদ আহমদ শরীফ, আব্দুল্লাহ আস সাকিব, মো. ফাহিম, মিজানুর রহমান রাজু, জসিমউদ্দিন, নূর মোহাম্মদ খান, আলী হাসান অন্তর, আব্দুর রহমান নাবিল, ফজলে রাব্বি, মোহাম্মদ জাকির হোসেন, মাইন উদ্দিন, তারেক মনোয়ার, সাইফুল ইসলাম সাইফ, মোমিনুল আলম, বেনজির মুন্নি, সরদার রিয়াদ, ফুরকান আল হোসাইন, ইশতিয়াক তুর্য, মাহিন সেকান্দার, ফোরকান আল হোসেন, ইকরামুল হোসেন, নাহিদ শিকদার, শারমিন ইসলাম ও ইশতিয়াক জামান চয়ন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com