• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাউজান উপজেলা বিএনপি নেতা সামশুল আলম মাষ্টারের জানাজা সম্পন্ন

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৪:৫০
আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৪:৫০

968520 2

রাউজান উপজেলা বিএনপি নেতা সামশুল আলম মাষ্টারের জানাজা সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

রাউজান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ সামশুল আলম মাষ্টারের জানাজা অনুষ্টিত হয়েছে। পূর্ব গুজরা ইউনিয়নে মরহুমের পারিবারিক কবরস্থান সংলগ্ন মাটে জানাজা উত্তর দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় আলেম মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন জানাজায় ইমামতি করেন এবং মরহুম সামশুল আলমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন।

জানাজায় আগত মুসল্লীদের উদ্দ্যেশে মরহুমের জন্য দোয়া চেয়ে স্মৃতিচারন মুলক সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাবীব উল্লাহ মাষ্টার, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম এনাম হোসেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, প্রবীন রাজনীতিবীদ আলহাজ্ব সামশুল আলম মাষ্টারের মৃত্যুতে রাউজানের মাননীয় সাংসদ ও বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দন কাদের চৌধুরী গভীর ভাবে শোকাহত। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করার কারনে স্বশরীরে জানাজায় থাকতে না পারলেও উপস্থিত মুসল্লীদের সালাম জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক পূর্ব গুজরারই কৃতি সন্তান ফিরোজ আহমেদও চট্টগ্রামের বাইরে থাকায় আমাদের মাধ্যমে উপস্থিত সকলকে সালাম সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।

বক্তারা আরো বলেন,আমরা এক গুরুজন, শিক্ষক এবং রাজনৈতিক সহযোদ্ধাকে হারানোর শোকে সমবেত হয়েছি। মাষ্টার সামশুল আলম ছিলেন সেই মানুষগুলোর একজন যাঁকে দেখলে শ্রদ্ধা আসে, যাঁর সাথে কথা বললে মন হালকা হতো। তিনি একাধারে ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং মাটির মানুষ। ক্লাসরুমে যেমন ছাত্রদের আলো দেখিয়েছেন, তেমনি রাজনীতির মাঠেও ন্যায়, নিষ্ঠা আর দলের প্রতি অবিচল আনুগত্য নিয়ে কাজ করে গেছেন। রাউজান বিএনপির সংগঠনকে মজবুত করতে তাঁর ত্যাগ আর শ্রম আমরা যারা পাশে ছিলাম, কেউ ভুলব না।জানাজায় উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল মান্নান মনি, নোয়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম রানা, ৯০ দশক ছাত্রদল রাউজানের নির্বাহী সদস্য জাকির হোসেন বাহাদুর, বিএনপি নেতা মেম্বার জসিম, প্রবাসী বিএনপি নেতা জাহেদুল হক, পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন, মোহাম্মদ আইউব, পুর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জাগের হোসেন, দিদারুল আলম, সাইফুল আজম অপু, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ লোকমান, বাবুল, মনচুর, মারুফ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মমতাজ উদ্দিন প্রমূখ। এছাড়াও জানাজায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য অনেকেই অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com