• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে: এমপি এমরান

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৪:৫৮
আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৪:৫৮

96000258

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে: এমপি এমরান

প্রেস বিজ্ঞপ্তি
ছবি :সংগৃহীত

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখা-পড়ার মান কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

গোলাপগঞ্জ উপজেলার রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বৃহত্তর রণকেলী এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনাও প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিশিষ্ট শিক্ষানুরাগী জামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের সহশিক্ষক মুহাম্মদ শাহ্জাহান ও সহকারী শিক্ষক সৈয়দ নুরুল হাফিজের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক চৌধুরী, মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, সহসভাপতি মুজিবর রহমান মুজিব, সাবেক পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল এবং সাবেক কউন্সিলর ও গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানের পর গোলাপগঞ্জের দেউলগ্রামস্থ জামেয়া ইসলামিয়া দারুল উলুম-এর সাবেক নায়েবে মুহতামিম মাওলানা শাইখ হেলাল আহমদ স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এমরান আহমদ চৌধুরী। সেখানে প্রধান অতিথি ছিলেন আল্লামা বরুণী।

গোলাপগঞ্জের ঘোষগাঁও ইসলামিয়া মাদরাসার হলরুমে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মাওলানা হেলাল আহমদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com