• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬ ৫:০৩
আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬ ৫:০৩

963330

সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে জামাতা ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকিরকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। শুক্রবার (১৫ মে) শেষ রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, মেয়ে দুবাই প্রবাসী হওয়ায় ভুক্তভোগী নারী তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে বসবাস করতেন। একই ফ্ল্যাটের এক কক্ষে থাকতেন তার জামাতা এবং অন্য কক্ষে ওই নারী ও তার নাতি।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ মে রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত জামাতা ওই নারীকে ঘুম থেকে ডেকে তোলে। পরে জোরপূর্বক তাকে নিজের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে তিনি বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com