• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে সরকার দায় এড়াতে পারে না’

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬ ৬:৪৫
আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬ ৬:৪৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে মাজারকেন্দ্রিক হামলা ও ভাঙচুরের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় ভক্ত ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে গত দুই বছরে বিভিন্ন মাজারে হামলার সুষ্ঠু তদন্তে একটি নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার।

তিনি বলেন, ‘‘কুষ্টিয়ার ফিলিপনগরের ঘটনায় বর্তমান ক্ষমতাসীন দলের নেতাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এরপরও অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দোষীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট থাকার পরও তাদের আড়াল করতে মব শব্দের ব্যবহার করা হচ্ছে। এভাবে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে সরকার দায় এড়াতে পারে না।’’

শনিবার (১৬ মে) বিকালে রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, প্রীতম দাশ, হুমায়রা নূর, ধর্ম ও সম্প্রীতি সেলের আহ্বায়ক তারেক রেজা, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান, জায়েদ বিন নাসের, যুবশক্তির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান নয়ন, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় নেতা তাহমিনা শারমিন যূথী, মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী সাইফুল ইসলাম, শাহ আলী থানার প্রধান সমনয়্বক শফিকুল ইসলাম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় নেতারা মাজার জিয়ারতের পাশাপাশি আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বর্ণনা শোনেন। এরপর শাহ আলী থানার অফিসার ইনচার্জের সঙ্গে দেখা করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম