• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

উন্নয়নের নামে দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না : মাসুদ

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬ ৬:৫৮
আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬ ৬:৫৮

উন্নয়নের নামে দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না : মাসুদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
উন্নয়ন কর্মকাণ্ডের নামে দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, ‘উন্নয়ন নাম দিয়ে আওয়ামী লীগ যেভাবে দেশকে ধ্বংস করেছে একইভাবে, উন্নয়নের নামে হরিলুট আর চলবে না।’

শনিবার (১৬ মে) সকালে নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের বগা ইউনিয়নের রাজনগর এলাকায় ৪০ দিনের কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ধান, নদী ও খাল, এই তিনের সমন্বয়েই গড়ে উঠেছে বরিশাল অঞ্চল। একইভাবে বাউফলের জীবন-জীবিকাও খালের সঙ্গে গভীরভাবে জড়িত। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষক বাঁচবে; কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’

কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমরা গর্বিত যে আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন। কৃষিকে টিকিয়ে রাখতে খাল পুনঃখননের বিকল্প নেই। নির্বাচনের আগে জনগণ আমাকে খাল পুনঃখননের দাবি জানিয়েছিলেন। আজ আমরা সেই উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছি।’

এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘জিয়াউর রহমানও বাউফলে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছিলেন। তাই এ প্রকল্পকে দলীয় দৃষ্টিভঙ্গিতে না দেখে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে মূল্যায়ন করা উচিত। কারণ এই খাল থেকে সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন।’

খাল পুনঃখনন কাজে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘যারা এই কাজে দায়িত্ব পালন করবেন, তাদের কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। আমরা চাই না সরকার বা সংশ্লিষ্ট কেউ প্রশ্নবিদ্ধ হোক।’

খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com