• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬ ৫:৩৪
আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬ ৫:৩৪

96333260 4

সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
ছবি :সংগৃহীত
বক্তব্য দিচ্ছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরকারের সমালোচনা করে বলেছেন, ‘আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে এই ধারা যদি অব্যাহত থাকে, সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে তা নাই হয়ে যাবে।’ রবিবার দুপুরে কুমিল্লার মেঘনায় এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পদযাত্রা অনুষ্ঠানে এনসিপি মেঘনা উপজেলার প্রধান সমন্বয়ক এম কে রশিদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘মানুষ বলছে, “এই সরকারের অনেক গুণ, চার মাসে মেঘনা উপজেলায় চার খুন”। একটা উপজেলায় চার মাসে যদি তিনটি খুন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে, কখনও অর্থমন্ত্রীর পক্ষে বলেন। আসলে তার মন্ত্রণালয় নিয়ে তার কোনও চিন্তা নেই।’

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর (এমপি) মাধ্যমে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতা-কর্মী মেঘনা উপজেলা এনসিপিতে যোগদান করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com