• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী দল

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১১:০২
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১১:০২

9685236

অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী দল

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
তিন জাতি আসরে টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী দল। ৩৪ রানে হারিয়েছে তারা স্বাগতিক স্কটল্যান্ডকে। এডিনবার্গে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে করে ১৫২ রান। জবাব দিতে নেমে স্বাগতিকরা ১৯ ওভারে ১১৮ রানে অলআউট হয়। প্রথম মোলাকাতে স্কটল্যান্ডের কাছে নিগার সুলতানা জ্যোতিরা হেরেছিলেন ৮ উইকেটে। বাংলাদেশ বুধবার তাদের শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

স্কটল্যান্ডে তিন জাতির এই আসর ছিল ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি। প্রথম দুই ম্যাচে হেরে তারা বেশ শঙ্কায়াই ছিল। তৃতীয় ম্যাচে এসে যেন তারা নিজেদের ফিরে পায়। দলের এই জয় ছিল ব্যাটে-বলে খেলোয়াড়দের দাপট। ব্যাট হাতে ম্যাচসেরা অধিনায়ক জ্যোতি ৫৮ রানের ইনিংস খেলেন। বল হাতে রিতু মনি মাত্র ১২ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধ্বসিয়ে দেন। ২টি করে উইকেট নেন মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সূচনা ছিল খুবই বাজে। মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুকছিল দল। সেখান থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক। সঙ্গী হিসেবে পান সোবহানা মোস্তারিকে। দুই জনে আর কোনো উইকেট পড়তে না দিয়ে দলের রানকে ১০০তে নিয়ে যান। জুটিতে ৯.৪ ওভারে রান আসে ৭৭। সোবহানা ৩১ বলে ১ ছক্কা ও ৫ চারে ৩৯ রান করে আউট হয়ে গেলেও জ্যোতি হাফ সেঞ্চুরি করে আউট হন। আগের ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলার পর এই ম্যাচে তিনি করেন ৫৮ রান। ৪২ বলে ৬ চারে তিনি পূর্ন করেন ক্যারিয়ারের ১৩ তম হাফ সেঞ্চুরি। এই দুই জন আউট হওয়ার পর স্বর্না আক্তার করেন ২০ রান। কাথরিন বার্সি ও মাইসি মাসিরা ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে স্কটল্যান্ডের ব্যাটার এবার আর সুবিধা করতে পারেননি। মারুফা ও মেঘলার আঘাতে প্রথম দুই ওভারেই ফিরে যান দুই ওপেনার। সেখান থেকে তারা আর পরে ঘুরে দাঁড়াতে পারেনি। ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রহকারী অধিনায়ক সারাহ বার্সির (৪০) উইকেটসহ শেষের দিকে রিতু মনি ১ ওভারে ৩ উইকেট নিয়ে আঘাত হানলে স্বাগতিকরা ১১৮ রানে অলআউট হয়। রিতু মনি ২ ওভারে ১২ রানে নেন ৪ উইকেট। মারুফা ১৩ ও মেঘলা ২৩ রানে নেন ২টি করে উইকেট।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com