• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

এটা আমাদের আলোচনার বিষয় না, মমতার বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬ ৪:০৭
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬ ৪:০৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেফতার করে। মমতার এই বক্তব্য নিয়ে বাংলাদেশের মন্তব্য করা উচিত না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এটা আমাদের আলোচনার বিষয় নয়।

বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, একজন নেতা একটা কথা বলেছে দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার বাংলাদেশকে হাদির হত্যার বিষয়ে কিছু বলে অবশ্যই আমরা দেখবো। অলরেডি এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে আমাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদী হত্যার বিচার আমরা চাই এবং যারা ধরা পড়েছে ভারতে তাদের ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে। দ্রুত করতে হবে। সে বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি।

তিনি বলেন, এখন ভারতে একটা ইলেকশন হয়েছে, পাশের দেশে সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের সরকারকে উদ্দেশ্য করে। সেটা নিয়ে এখানে আমার বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে মনে করি না। কিন্তু আমরা হাদী হত্যার বিষয়ে ডিরেক্টলি গভমেন্টের সঙ্গে কথা বলবো। কারণ এই অপরাধীদের ফেরত আনতে হরে তাদের কিন্তু ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে ফেরত আনতে হবে। সেগুলো নিয়ে আমরা কাজ করছি, খুবই সিরিয়াসলি। এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে সুতরাং আমরা ওইদিকে আগাতে চাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম