• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইসলামী ব্যাংকের কারণেই আরেকটা ৫ আগস্ট ঘটে যেতে পারে : সেলিম উদ্দিন

প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৪:০৬
আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৪:০৬

JA9660005

ইসলামী ব্যাংকের কারণেই আরেকটা ৫ আগস্ট ঘটে যেতে পারে : সেলিম উদ্দিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ইসলামী ব্যাংকের কারণেই আরেকটা ৫ আগস্ট ঘটে যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (৫ জুন) মহাখালী টিএন্ডটি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন,আপনারা জামায়াতকে হিংসা করেন। আজ যে কাজ করলাম,সেটারও হিংসা করলেন। আপনাদের বলতে চাই, জামায়াতকে স্যালুট করেন, জামায়াতকে সহযোগিতা করেন।জামায়াত দায়িত্ব পেলে ৫ বছরের মধ্যে দেশ বদলে যাবে।

বহুপক্ষীয় ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা এবার জামায়াতের সুনিশ্চিত বিজয় কেড়ে নিয়েছিলেন। অথচ এখন গরম গরম কথা বলেন আর ইসলামী ব্যাংকের গায়ে হাত তুলছেন। মনে রাখবেন, ইসলামী ব্যাংক কারোর বাপের টাকায় হয়নি, ইসলামী ব্যাংক জনগণের টাকায় হয়েছে। যা ইচ্ছা করেন, ইসলামী ব্যাংকের গায়ে হাত তুলবেন না। গ্রাহকরা জীবন দেবে, লুটেরাদের হাতে ইসলামী ব্যাংক তুলে দেবে না।

তিনি বলেন, আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল ডেকে তাদের বাসায় গিয়ে চা খেতেন। পুলিশকে ম্যানেজ করে ঝটিকা মিছিল করতেন। এই ধরনের আন্দোলন জামায়াত করবে না। সুতরাং সময় থাকতে এই বিপদজনক রাস্তা ছেড়ে সঠিক পথে আসেন। শুধুমাত্র ইসলামী ব্যাংকের কারনেই আরেকটা ৫ আগস্ট ঘটে যেতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com