• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:০৫
আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:০৫

966636

এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি) মহাসচিব এবং মঙ্গোলিয়া ও পর্তুগালে কোরিয়া প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রদূত ওহ সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

রবিবার (৭ জুন) বিকেলে এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব এস. এম. সুজা উদ্দিন এবং ফারিদুল হক।

বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার করা, গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

এ সময় আইসিএপিপি মহাসচিব ওহ সং এশিয়ার রাজনীতি ও শাসনব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণে যুব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি আইসিএপিপির আসন্ন সাধারণ অধিবেশনে ন্যাশনাল সিটিজেনস পার্টির অংশগ্রহণকে স্বাগত জানান, যা এই প্ল্যাটফর্মে দলটির প্রথম উচ্চপর্যায়ের সম্পৃক্ততা হিসেবে বিবেচিত হবে।

উভয় পক্ষ সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ভবিষ্যতে নেতৃত্ব বিনিময় কর্মসূচি এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়া, সুশাসন প্রতিষ্ঠা এবং উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com