• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:২০
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:২০

96665293

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যকর বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের লক্ষ্যে ‘মাই ট্রি’ অ্যাপ তৈরি করেছে আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন।

ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম ঢাকা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে এর বিভিন্ন ফিচার ও কার্যকারিতা যাচাই করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি বলছে, দেশে প্রতিবছর বিপুল সংখ্যক গাছ রোপণ করা হলেও সেগুলোর কতগুলো টিকে থাকে, কীভাবে বেড়ে ওঠে এবং দীর্ঘমেয়াদে সংরক্ষিত হয়- সেসব তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণের নির্ভরযোগ্য ব্যবস্থা এখনও সীমিত। এই বাস্তবতা থেকেই ‘মাই ট্রি’ অ্যাপের ধারণার জন্ম।

অ্যাপটির মাধ্যমে প্রতিটি গাছের জিও-লোকেশন, রোপণের তারিখ, পরিচর্যা, বৃদ্ধি এবং সংরক্ষণ-সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে। ফলে শুধু কতটি গাছ রোপণ করা হয়েছে তা নয়, বরং কতটি গাছ জীবিত আছে এবং কীভাবে বৃদ্ধি পাচ্ছে, সে সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া সম্ভব হবে।

আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশনের মতে, ‘মাই ট্রি’ অ্যাপের মূল লক্ষ্য হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং দেশের প্রতিটি বৃক্ষকে একটি ডিজিটাল পরিচয়ের আওতায় আনা। এর মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ফাউন্ডেশন জানিয়েছে, আন্তর্জাতিক কার্বন বাজারের সম্ভাবনা বিবেচনায় রেখে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এআরআর এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুসরণ করে অ্যাপটির প্রযুক্তিগত কাঠামো ডিজাইন করা হয়েছে। ফলে ভবিষ্যতে বৃক্ষরোপণ কার্যক্রমের তথ্য আন্তর্জাতিক মান অনুযায়ী সংরক্ষণ, পর্যবেক্ষণ ও যাচাই করা সম্ভব হবে। একই সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাজারে অংশগ্রহণের নতুন সুযোগও পেতে পারে।

আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন জানিয়েছে, তারা ‘মাই ট্রি’ অ্যাপটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপহার হিসেবে প্রদান করতে আগ্রহী। তাদের বিশ্বাস, এর মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের জন্য অ্যাপটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফাউন্ডেশনটির দাবি, ‘মাই ট্রি’ শুধু একটি অ্যাপ নয়, বরং প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল, টেকসই এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত করার একটি জাতীয় উদ্যোগ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com