• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত

প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬ ৩:৪৩
আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬ ৩:৪৩

96012

যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত

আব্দুল হামিদ খান সুমেদ
ছবিঃ প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কুলাউড়ার নিউইয়র্ক প্রবাসী যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন । বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে । এই কমিটিতে সাইদকে সহ-সভাপতি করা হয়েছে ।
আবু সাইদ আহমদ ২০০৬ থেকে ২০২৩ ইং পর্যন্ত একটানা ১৭ বছর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন । ২০২৩ সালে গঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক পদ মর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক ছিলেন । দেশে থাকাকালীন তিনি ঢাকা কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করেন । নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ঢাকার তৎকালীন ৩৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও মতিঝিল থানা যুবদলের সহ-সভাপতি হিসেবে নব্বইয়ের গণআন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন । আবু সাইদ আহমদ স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করছেন ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com