• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফরিদপুর কারাগারে বন্দিদের দেওয়া হলো মৌসুমি ফল আম-লিচু

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৬:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৬:৩৬

96000012

ফরিদপুর কারাগারে বন্দিদের দেওয়া হলো মৌসুমি ফল আম-লিচু

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ফরিদপুর কারাগারে বন্দিদের মৌসুমি ফল আম ও লিচু দেওয়া হয়েছে। মানবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। বুধবার বিকালে জেলা কারাগার প্রাঙ্গণে কারা কর্তৃপক্ষ বন্দিদের হাতে মৌসুমি ফল তুলে দেন।

কারাগার সূত্র জানায়, কারাগারে বর্তমানে ১ হাজার ১৪২ পুরুষ এবং ৪৮ নারী বন্দি রয়েছেন। বন্দিদের পুষ্টি চাহিদা পূরণ এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে গ্রীষ্মকালীন ফল সাত হাজার লিচু এবং সাত হাজার আম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া এবং জেলার মনির হোসেন। তারা বন্দিদের খোঁজখবর নেন এবং কারাগারের সার্বিক পরিবেশ ও কল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা এবং তাদের সুস্থতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছি। স্বাস্থ্যকর খাদ্য, চিকিৎসাসেবা, বিনোদন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের পাশাপাশি মৌসুমি ফল আম ও লিচু দেওয়া হয়েছে। কেননা কারাগার শুধু শাস্তি প্রদানের স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com