• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মেহজাবীন চৌধুরীর প্রিয় দল আর্জেন্টিনা

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৬:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৬:৩৮

960000256

মেহজাবীন চৌধুরীর প্রিয় দল আর্জেন্টিনা

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দীর্ঘ চার বছর পর বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাত থেকেই শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ। সূদূর উত্তর আমেরিকার তিনটি দেশে একত্রে এবারের বিশ্বকাপ আয়োজিত হলেও তার উত্তাপ ছড়িয়ে পড়েছে লাল-সবুজের বাংলাদেশেও।

গত কদিন ধরেই দেশের নানা শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দল নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। বিনোদন জগতের অনেকেই তাদের পছন্দের দল নিয়ে মত প্রকাশ করছেন।

তেমনই একজন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ফুটবলে তার পছন্দের দল আর্জেন্টিনা ও পছন্দের ফুটবলার লিওনেল মেসি। এমনকি এর আগেও মাঠে বসে একাধিকবার পছন্দের দলের খেলা উপভোগ করার অভিজ্ঞতা নিয়েছেন এই অভিনেত্রী।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে বসে প্রিয় দলের কোপা আমেরিকা জয় উপভোগ করেছিলেন মেহজাবীন। সেই অভিজ্ঞতা সম্পর্কে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘মূলত মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। তখন তার খেলা প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছিল। এইবার (২০২৪) দ্বিতীয়বারের মতো সরাসরি তার খেলা দেখার সুযোগ হলো।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com