• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিজিবির কঠোর অবস্থান, শূন্যরেখায় আটকে নারী-শিশুসহ ১২ জন

প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৩:০৩
আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৩:০৩

960007

বিজিবির কঠোর অবস্থান, শূন্যরেখায় আটকে নারী-শিশুসহ ১২ জন

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে ১২ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী।

শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছে।

বিজিবি সূত্র জানায়, পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে। তারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীও সহযোগিতা করছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা এলাকাবাসী বিজিবি সাথে সার্বক্ষণিক সীমান্ত পাহারা দিচ্ছি। আমরা কোনভাবেই ভারতীয়দের বাংলাদেশে প্রবেশ করতে দেব না। বিএসএফ তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে তাদের গেট বন্ধ করে দিয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু আছে। তপ্ত রোদের ভিতর থেকে তারা খুব ক্লান্ত হয়ে গেছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।

প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তবে, তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com