• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:১৯
আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:১৯

9655520 3

যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামীলীগের অপতৎপরতা, সীমান্তে অবৈধ পুশইন এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মহানগর উত্তর ও দক্ষিণ।

শুক্রবার (১২ জুন) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, সীমান্তে অবৈধ পুশইন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন। ভারতকে অবশ্যই আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারকে ভারতের এই অবৈধ পুশইন বন্ধে আন্তর্জাতিক জনমত গঠন করতে হবে।

তিনি বলেন,গণঅভ্যুত্থানের সময় সংঘটিত কথিত গণহত্যার বিচারে সরকারের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামীলীগের অভিযুক্ত নেতাদের জামিন দেখা গেলেও গণহত্যা ও দুর্নীতির কোনো বিচার দৃশ্যমান হচ্ছে না।

সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

তিনি বলেন, দল-মত নির্বিশেষে এই অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নূরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ,কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও নীলা শেখ,যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্লাবন আহমেদ ও রাসেল মুন,সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পী এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com