• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউ রক্ষা পাচ্ছে না: পাটওয়ারী

প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:২৯
আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:২৯

966659852 1

আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউ রক্ষা পাচ্ছে না: পাটওয়ারী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউই রক্ষা পাচ্ছে না।

শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সফরকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের নমনীয় মনোভাব পরিলক্ষিত হচ্ছে। তার প্রশ্ন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন কীভাবে প্রকাশ্যে মিছিল করার সুযোগ পাচ্ছে। এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট জবাবও দাবি করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে তারা ভবিষ্যতে জনগণের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করতে না পারে। তিনি দাবি করেন, বাংলাদেশে দলটির এমন শাস্তি নিশ্চিত করা উচিত, যা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেন আর কখনও দেশের কোনো ভাই-বোনের বিরুদ্ধে হত্যার সিদ্ধান্ত নিতে না পারে, সে জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

এর আগে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নামাজ শেষে তারা স্থানীয় মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন। এ সময় ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com