• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৭ বছর পর দেশ সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬ ৯:৫০
আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬ ৯:৫০

96333562

১৭ বছর পর দেশ সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর দেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে। জনগণ দীর্ঘদিন ধরে এমন সংসদের অপেক্ষায় ছিল বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “এতদিন আমরা যে ধরনের সংসদ দেখেছি, তা নিয়ে মানুষের মধ্যে হতাশা ছিল। এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করেছে। অনেকেই নিজ যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে সংসদ সদস্য হয়েছেন, যাদের আগে তেমন রাজনৈতিক পরিচিতি ছিল না।”

তিনি আরও বলেন, “১৯৯১ সালের পর এবারই দেশের মানুষ একটি কার্যকর সংসদ পেয়েছে। অতীতে নানা অনিয়ম ও বিতর্কিত নির্বাচনের কারণে সংসদের প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল। এখন জনগণ পরিবর্তন চায় এবং সেই প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বও অনেক বেড়েছে।”

গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পিকার বলেন, সংসদের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে এবং সংসদের প্রতি জনগণের আস্থা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, সংসদকে জনগণের আরও কাছাকাছি নিতে সাংবাদিকদের উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিরোধীদলীয় চিফ হুইপ, সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং বিপিজেএ নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিপিজেএ সভাপতি হারুন জামিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com