• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চবি সিনেটে মনোনীত হলেন এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১০:১৮
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১০:১৮

9600005214

চবি সিনেটে মনোনীত হলেন এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন ভূঁইয়া স্বাক্ষরিত ৫ জুন ২০২৬ তারিখের এক স্মারকে স্পিকারের নির্দেশক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৫ জন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়। মনোনীতদের তালিকায় রাউজানের এমপি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম রয়েছে।

আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি-কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত করায় নব্বই দশক ছাত্রদল রাউজান এর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংগঠনের আহবায়ক শেখ মো. জসিম উদ্দিন, সদস্য সচিব আবদুল মন্নান মনি, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. ওমর ফারুখ, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল সহ নেতৃবৃন্দের পক্ষে পাঠানো যুগ্ম-আহবায়ক এম এনাম হোসেন সাক্ষরিত যৌথ এক বিবৃতিতে নেতৃবৃন্দ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি-কে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি রাউজান তথা বৃহত্তর চট্টগ্রামের শিক্ষানুরাগী জনগণের প্রতিনিধিত্ব করবেন। তাঁর মনোনয়নে আমরা গর্বিত ও আনন্দিত।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান ও পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান হিসেবে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর এই অর্জন রাউজানবাসীর জন্য গৌরবের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় মরহুম ফজলুল কাদের চৌধুরীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে অবিলম্বে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক বা প্রশাসনিক ভবনের নামকরণের জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য, আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১৯৮৬, ১৯৯৬ ও ২০২৬ সালে চট্টগ্রাম-৬ এবং চট্টগ্রাম-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি রাউজান আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com