• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেইকাটা হয়েছে, ঝুঁকি নেই: শেখ রবিউল

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:১৩
আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:১৩

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটা বিষয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, প্রয়োজনেই মাটি কাটা হয়েছে। এতে সেতুর ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেলসেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মাটি কাটা হয়েছে এটা সত্য, তবে মাটি যে প্রয়োজনে কাটা হয়েছে, সেটা বলা হয়নি। বলা হয়েছে, মাটিগুলো অপরিকল্পিতভাবে কেটে নিয়ে যাচ্ছে, এর ফলে ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হবে এই তথ্য যারা বলেছেন এটা ভিত্তিহীন। মাটি কাটা হয়েছে এবং সেটা প্রয়োজনেই কাটা হয়েছে।’
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ১৬ দশমিক ৭৬ কিলোমিটার ভায়াডাক্ট লাইন নির্মাণের সময় এখানে জলাভূমি ছিল। ভারি মালামাল আনার জন্য এটি অস্থায়ীভাবে ভরাট করা হয়। প্রকল্প শেষে সেটা অপসারণ করা প্রকল্পের অংশ। ইতোমধ্যে ভায়াডাক্ট লাইনের ১৪ দশমিক ৪১ কিলোমিটার অংশের মাটি অপসারণ করা হয়েছে। ২ দশমিক ৩৪ কিলোমিটারের মতো বাকি আছে। এটি ভায়াডাক্টের হুমকি নয়, বরং নিরাপত্তার জন্য এই কাজটি করা। এই প্রকল্পের সঙ্গে মাটি অপসারণের ইতিবাচক প্রভাব আছে, নেতিবাচক প্রভাব নেই।
পরিবহণমন্ত্রী শেখ রবিউল বলেন, ‘আমরা যারা আছি, এই ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে আমরাও সচেতন। জলাভূমি আপনি পরিকল্পনা ছাড়া ভরাট করতে পারবেন না। এটা রেলওয়ের জায়গা। আগামীতে এই ভায়াডাক্ট আরও সম্প্রসারণও করা হতে পারে। এখানে ভরাট করা হয়েছে প্রকল্পের স্বার্থে। কিন্তু যত্রতত্র ভরাট ও অস্থায়ী স্থাপনা সরানো যাবে না, এটা তো সায়েন্স হতে পারে না।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যারপক মামুন মাহমুদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম